নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে চালু হলো আকিমুন্নেছা শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫। ১ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেনিতে ৬ থেকে ১০ হাজার ও সুবিধা বঞ্চিতদের বাৎসরিক সাড়ে ৭ হাজার টাকার বৃত্তি প্রদান করেন বিদ্যালয়ের প্রাক্তন শির্ক্ষার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নুরুল আমিন। তিনি মাধ্যমিকে মেধাবীদেরও শিক্ষাবৃত্তি প্রদান করবেন। এ সময় তার সহধর্মীনি মিসেস সুহেলী ইয়াসমিন, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সঞ্চালক ও সিনিয়র শিক্ষক মো. ইয়াছিন আলী, সহকারি শিক্ষক মাওলানা আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। প্রফেসর ড. নুরুল আমিন বলেন,‘আমি এই বিদ্যালয়েরই একচন শিক্ষার্থী হিসেবে সমাজের পিছিয়ে পড়া ও মেধাবীদের শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদানের লক্ষে এবং তাদের পড়ালেখায় মনোবল বৃদ্ধির জন্য এই বৃত্তি প্রদান করছি, আমি আজীবন এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চলমান রাখবো এবং আমার অবর্তমানে আমার পরিবার এই বৃত্তি চালু রাখবে, যাতে করে সুবিধাবঞ্চিত ও মেধাবীরা পড়ালোর সুযোগ পায়।’