গোমস্তাপুরে বিএনপি প্রার্থীর গণসংযোগ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম
গোমস্তাপুরে বিএনপি প্রার্থীর গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম উপজেলার রহনপুর ইউনিয়নে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করেছেন। গতকাল রবিবার দিনব্যাপী ওই ইউনিয়নে গণসংযোগ করেন। প্রথমে তিনি নওদা মিশনে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন। এরপর  ষাড়বুরুজ, জনতা মোড়, ডিপপাড়া, হাঞ্জালপাড়া, কৈয়াইমাড়ি, ভাগলপুর, রতনপুর, কাজিগ্রাম, কলকলিয়াসহ অন্য পাড়া মহল্লায় ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। পরে তিনি বিভিন্ন পথ সভায়  বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজ, একরামুল হক, সফিকুল ইসলাম, জাহাঙ্গীর মাস্টার,জ্ঞানী, রোসদুল, সেচ্ছাসেবক নেতা টফিনসহ অন্য নেতাকর্মীরা । 


আপনার জেলার সংবাদ পড়তে