রবিবার বিকেল ৪টায় নগরীর ঝাউতলার মোড় থেকে লক্ষীপুর মোড়ে হয়ে শিক্ষা বোর্ড, জিপিও অফিস, সড়ক ভবনের সামনে দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইর্মাজেন্সি গেইট হয়ে সিএন্ডিবি মোড় পর্যন্ত ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন যুবদলের নেতা কর্মীরা। ঝাউতলা মোড় থেকে লক্ষীপুর মোড়ে পর্যন্ত মার্কেট, সাধারণ পথচারীদের মাঝে গণসংযোগে নেতৃত্বদেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল আমিন, মহানগর যুবদলের সদস্য মোঃ নীরব খাঁন তারেক, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, যুবদল নেতা শিহাব উদ্দিন, তুষার, ফজলে রাব্বী, তানভির ফিরোজ, মশিউর রহমান হৃদয়, ডিকেন্স,রুবেল, পলাশ আলী, ফজলে রাব্বী, মোঃ খালিদ, ওয়াসিম আলী, নাহিদ হাসান, খোকন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুজ্জামান শান্ত, যুবদল নেতা মুস্তাক,মীম,মিলন,যুবদল নেতা রাজিব আহম্মেদ, মনিরুল ইসলাম মনা, আজিজুলসহ যুবদলের মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।