আশাশুনিতে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪২ পিএম
আশাশুনিতে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

আশাশুনি সদর বাজারে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এঁর দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন ও মিছিল করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি করা হয়।  কর্মসূচির শুরুতে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে শ্লোগান সহকারে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নতুন অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ'র সভাপতিত্বে ও  সেক্রেটারি মাওঃ আবদুল হাই এর সঞ্চালনায় পথসভা ও অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, ছাত্র শিবির নেতা আবু বক্কার সিদ্দিক, জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। বক্তারা ১২ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে