ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ফুটবল প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থেকে গতিশীল ভুমিকা রাখার জন্য উদাত্ত্ব আহবান জানিয়েছেন। তিনি বলেন, অত্র আসনে নির্বাচনের পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ হচ্ছে না। অত্র আসনে একটি গ্রহনযোগ্য নির্বাচন হতে হলে প্রশাসনকে আরো স্বচ্ছ হতে হবে। তিনি বলেন, প্রশাসনের চোখে ছানি পড়েছে। তাই প্রশাসনের ছানি কাটিয়ে গোয়েন্দা রির্পোটের মাধ্যমে এলাকার সন্ত্রাসী ও দাগীদের দমন পীড়নের কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে। গত রবিবার বিকলে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের তেইলী ডাঙ্গী গ্রামে স্বতন্ত্র প্রার্থীর বাংলো বাড়ীতে এক সংবাদ সম্মেলন করে তিনি সংশ্লিষ্ট উর্দ্ধতন মহলের কাছে এসব দাবী জানান। এরআগে গত ৩১ জানুয়ারী রাতে চরভদ্রাসন উপজেলা সদরের গার্লস স্কুল রোডে ওই স্বতন্ত্র প্রার্থীর নেতা কর্মীদের উপর দুর্বৃত্তরা অতর্কিত হামলার ঘটনা ঘটায়। এতে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মী আহত হয় বলে তিনি জানান। এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত স্বতন্ত্র প্রার্থী জানান, আমার নির্বাচনে মহিলা ও পুরুষ কর্মীরা ভোট চাইতে মাঠে নামলেই তাদের ধাওয়া দেওয়া হচ্ছে ও হুমকী ধুমকী দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচনের পরে কর্মীদের এলাকা ছাড়ার কঠোর হুশিয়ারী দিচ্ছে এলাকার পেশী শক্তিধারীরা। তিনি বলেন, প্রতিটি বিষয়ই আমি প্রশানকে অবগত করেছি। কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই আমার কর্মীদের উপর জুলুম অত্যাচার বেড়ে চলেছে। তিনি বলেন, এতো দিন বিভিন্ন দলের দাগী সন্ত্রাসী গ্যাংরা এলাকার বাইরে ছিল। কিন্তু সম্প্রতী নির্বাচন কালিন সময়ে তারা এলাকায় এসে পেশী শক্তি খাটিয়ে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তোলেছে। তাই প্রশাসনের কঠোর নজরদারীর মাধ্যমে তাদের গ্রেফতারের জোর দাবী জানান তিনি। তিনি আরো বলেন, প্রশাসনের একপেষে নজরদারীর কারনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। যেখানে প্রতিটি ওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্প থাকার কথা। সেখানে ভিন্ন দলের নেতাকর্মীরা ৫/৭টি করে ক্যাম্প গড়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের বেলায় আইন দেখানো হচ্ছে। তাই প্রশাসনকে অবাধ ও নিরপেক্ষ থেকে ফরিদপুর-৪ আসনে একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সংবাদ সম্মেলনে তিনি দাবী জানান।