লোকমান আহবায়ক, বাবুল যুগ্ম আহবায়ক

বাংলাদেশ তরিকত পরিষদের দিনাজপুর জেলা কমিটি গঠিত

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০০ পিএম
বাংলাদেশ তরিকত পরিষদের দিনাজপুর জেলা কমিটি গঠিত
বাংলাদেশ তরিকত পরিষদের দিনাজপুর জেলা কমিটি আজ ১লা ফেব্রুয়ারী রোববার বীরগঞ্জের কাশিমনগর হক ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ মাহফিলের ২য় দিন হাজার হাজার ভক্ত আশেকান ও তরিকাপন্থিদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবারের পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ তরিকত পরিষদ কেন্দ্রীয় কমিটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক ভান্ডার দরবার শরীফের পীর হযরত মৌঃ শাহ সুফি আব্দুল গফুর চিশতি দিনাজপুরী। হক ভান্ডার দরবার শরীফের আওলাদ ও খেলাফত প্রাপ্ত পীর শাহ সুফি লোকমান হোসেন চিশতি দিনাজপুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন,বাবুল হোসেন,আলতাফ হোসেন,দেলশাদ মন্ডল,মোজাম্মেল হোসেন, আব্দুল হাই, বিপ্লব হোসেন,লুৎফর রহমান,লাভলু মিয়া,মুহাম্মদ আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গ ও বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ।সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম।এই ইসলাম ধারন করতে আল্লাহ রাসুল,আহলে বায়াত ও পাকপাঞ্জতনকে অনুস্মরণ করতে হবে। এদেশের মাজার,দরবার ও খানকা শরীফ গুলো সুরক্ষা করতে হলে বাংলাদেশ তরিকত পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বাংলাদেশ তরিকত পরিষদের সফলতা কামনা করে এর বাংলাদেশ তরিকত পরিষদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সংগঠনটি প্রকৃত ভাবেই যেন অরাজনৈতিক কর্মসুচী পরিচালনা করেন তার প্রতি দাবী জানান। পরে কাশিমনগর হক ভান্ডার দরবার শরীফের আওলাদ পীরজাদা শাহ সুফি লোকমান হোসেন কে আহবায়ক ও বাবুল হোসেন কে যুগ্ম আহবায়ক,আলতাফ হোসেন কে সদস্য সচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে