মাধবপুরে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৩ জনকে জরিমানা

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৭ পিএম
মাধবপুরে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৩ জনকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে তিনজনের বিরুদ্ধে পৃথক মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নজরুল ইসলাম ১ লাখ টাকা , মো. খোকন মিয়া ১ লাখ টাকা এবং জয়নাল মিয়া ৫০ হাজার টাকা। অভিযান চলাকালে বড়জ্বালা ক্যাম্পের বিজিবির একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে