বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার আয়োজনে সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ ও কর্মচারী কল্যাণ পরিষদ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে উপজেলা পরিষদ চত্বরে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল ৯-১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতি ও বিক্ষোভ শেষে পরিষদ চত্বরে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা ৩য় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া, সদস্য সারোয়ার হোসেন, শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, উপজেলা ৪র্থ শ্রেনী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুকছেদুল মুমিন প্রমূখ। কর্মসূচিতে বক্তরা পে-স্কেল বাস্তবায়নের জোর দাবী জানান। দাবী আদায়ে কর্মসূচি চলমান রাখার পাশাপাশি বৃহৎ কর্মসূচি পালনের ঘোষণা করা হবে বলে জানান।