বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু-এর পক্ষে মুলাদী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন তাঁর একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া। এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) দিনভর তিনি মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের খাসের হাট বাজার, জালিয়া কান্দা, দক্ষিণ কাজিরচর এবং বাহাদুরপুর ইউনিয়নের একতার হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাবিবা কিবরিয়া তাঁর পিতার জন্য সবার দোয়া কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদান করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে জাতীয় পার্টির বরিশাল জেলা, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা শাখাসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।