পোরশা সীমান্তে মালিকবিহীন মহিষ আটক

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৮ এএম
পোরশা সীমান্তে মালিকবিহীন মহিষ আটক

নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুটি মহিষ আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির টহলদল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার নিতপুর টেকঠা এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলি আটক করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এতে নেতৃত্ব দেন ১৬ ব্যাটালিয়নের নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মনিরুল ইসলাম। আটককৃত ভারতীয় মহিষগুলো পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নিতপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্তে পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান চালানো হচ্ছে। যা অব্যাহত রাখা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে