দূর্ঘটনার কবলে লাশবাহী এ্যাম্বুলেন্স

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৩৭ পিএম
দূর্ঘটনার কবলে লাশবাহী এ্যাম্বুলেন্স

লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষে ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসতাপালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-শিশুর লাশবহনকারী বরিশালগামী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ট্রাকের সাথপ মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে এ্যাম্বুলেন্স এবং ট্রাকের চালকসহ মোট ছয়জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন-খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে