গজারিয়ায় স্বতন্ত্র সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন

প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০০ পিএম | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০০ পিএম
প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের  কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণার কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে সম্মেলন করেছে তার অনুসারীরা। সংবাদ সম্মেলনে ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান দুপুর ১২ টায় রসুলপুর খেয়াঘাট সংলগ্ন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে এ সব অভিযোগ আনেন।পক্ষে কাজ করতে বাধা বিএনপি পক্ষের কর্মীদের বিরুদ্ধে। ২২ ডিসেম্বরের পর থেকে বিএনপি প্রার্থীর পক্ষের লোকজনের হাতে একাধিকবার হামলার শিকার হতে হয়েছে  স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের পক্ষের লোকদের। তারা এখন পর্যন্ত হোসেন্দি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীর ভয়ে ফুটবলের পক্ষে ভোট চাইতে পারেনি।সেখানে গেলে অস্ত্রের ভয় ভিতি দেখায়।তারা গতকাল একটি ব্যক্তিগত ঝগড়াকে রাজনৈতিক ঝগড়ায় রুপ দিতে নানা পায়তারা করছে। আমরা প্রশাসন কে আর একটু একটিভ হবার আহ্বান জানায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থক।সংবাদ সম্মেলনে  আরো উপস্থিত ছিলেন গজারিয়া বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহমান শফিক,মুকবুল আহম্মেদ রতন,হুমায়ন করিব খান,রনি মাস্টার,জহুরুল খান রিটু প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে