জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: জামায়াতের আমির

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) :
| আপডেট: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০৪ পিএম | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২২ পিএম
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ পুরানো পঁচা রাজনীতি আর আর চায় না। পরিবার ব্যক্তি গোষ্টি কেন্দ্রীক রাজনীতি আর চায় না। দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, যারা ৫ আগষ্টের পর জনগণের মাল খামছে, খাবলে, কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাদাঁ বাণিজ্য শুরু করেছে ওদেরকে দিবেন ? যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানী করে তাদেরকে দিবেন? যার দুর্নীতিবাজ এবং ঋণখেলাপীদেরকে বগলের নীচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে ওদেরকে দিবেন? মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 ডা. শফিকুর রহমান আরো বলেন, এ দেশের পরীক্ষিত, পরিচিত প্রমানিত, যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্বান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ। তিনি প্রশ্ন রাখেন, যারা ৫ আগষ্টের পর জনগণের মাল খামছে, খাবলে, কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাদাঁবাণিজ্য শুরু করেছে ওদেরকে দিবেন ? যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানী করে তাদেরকে দিবেন? যার দুর্নীতিবাজ এবং ঋণখেলাপীদেরকে বগলের নীচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে ওদেরকে দিবেন? তাই গণজোয়ার শুধু ময়মনসিংহ না, সারা বাংলাদেশের একই চিত্র।

যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আমরা আর ধান্দাবাজি, ধাপ্পাবাজি রাজনীতির সাথে নাই। আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ হবে ২৪ এর আখাঙকার বাংলাদেশ ইনশাল্লাহ। তিনি বলেন, জনগণ পুরানো পচা রাজনীতি আর আর চায় না। পরিবার ব্যক্তি গোষ্টী কেন্দ্রীক রাজনীতি আর চায় না। দলীয সরকার দেখে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। আগের ২৩ বছর আর পরের ৫৪ বছর, এই ৭৭ বছল আমরা দেখেছি। আপনারা কি এ পুরানো রাজনীতি এই বাংলাদেশে আবার চান। আমাদের যুবক যুবতীরা চায় না।

তরুণ-তরুনীরা চায় না। এমনকি শিশুরাও চায় না। আমাদের মা বোনেরাও চায় না। এই বাংলাদেশের পরিবর্তন চায়। এবারকার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার ওপর দাড় করানোর নির্বাচন। ডা. শফিকুর রহমান আরো বলেন এই গণজোয়ার শুধু ময়মনসিংহে না, সারা বাংলাদেশের একই চিত্র। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আমরা আর ধান্দাবাজি, ধাপ্পাবাজি রাজনীতির সাথে নাই। আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ হবে ২৪ এর আকাঙ্খাকার বাংলাদেশ ইনশাল্লাহ।

জামায়াত আমীর বলেন, চোরেরা চুরি করে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভেতরে হাত ঢ়ুকিয়ে টাকা নিয়ে আসতে পারি। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৪ গুন। ঐ বাজেট ফিরিয়ে আনার জন্য আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে, রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দিব। ওদের শুধু সম্পদ নয়, এই চোরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে। এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। ইনশাল্লাহ। মহানগর জামায়াতের আমীর কামরুল আহসান এমরুলের সভাপতি অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ জেলার ১১টি ও নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে