ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার দুপুর ১২ টায় ভোটের দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন সুলতানা। ভোটের দিনে উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহর লক্ষ্যে সভায় অন্যান্যর মধ্যে মতামত ব্যাক্ত করেন চরভদ্রাসন পল্লি বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম হাবিবুল্লাহ রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ও মোঃ ইয়াকুব আলী প্রমূখ। সভায় প্রধান অতিথি বলেন, উপজেলায় ২২টি ভোট কেন্দ্রের মধ্যে বেশীরভাগ ভোট কেন্দ্র মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে গড়া হয়েছে। তাই ভোট কেন্দ্রের বৈদ্যতিক লাইন, বৈদ্যতিক বাতি ও সুইস গুলোর উপর যত্নশীল হওয়ার তাগিদ দেন প্রধান অতিথি। এছাড়া ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা, জেনারেটর ও এসি/ডিসি বাতি কার্যকর রাখার জন্য নির্দেশ দেন। একই সাথে উপজেলার চরাঞ্চলে গড়া ৬টি ভোট কেন্দ্রে নির্বাচনের পরের দিন সকাল পর্যন্ত বিদ্যুৎ ও আলোর ব্যাবস্থা স্বক্রীয় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।