দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী যুবদল চাটমোহর উপজেলা ও পৌর শাখার দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বহিস্কৃতরা হলেন, চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন ও চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন। তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পথ থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য যুবদল নেতা ফারুক হোসেন ও তানভীর জুয়েল লিখন পাবনা ৩ আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছিল। সর্বশেষ দুই ফেব্রুয়ারি চাটমোহরের স্থানীয় প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকে সমর্থন জানিয়ে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের পক্ষ ত্যাগ করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বিএনপি প্রার্থীকে ছেড়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেন। এরপরই তাদের দল থেকে বহিস্কার করা হয়।