নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাটমোহরে কর্মসূচি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাটমোহরে কর্মসূচি

সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাবনার চাটমোহরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। গত রবিবার থেকে আজ মঙ্গলবার (১-৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কর্মবিরতি পালনকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ চাটমোহর উপজেলা শাখা উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে উপজেলা কৃষি অফিসের হিসাব রক্ষক মোঃ আজমত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি বোরহান উদ্দিন,পল্লী সঞ্চয় ব্যাংকের জসিম উদ্দিন সাজু,স্বাস্থ্য বিভাগের শফিউল আলম,প্রাণিসম্পদ দপ্তরের শরিফুল ইসলাম,মৎস্য দপ্তরের শাহাদত হোসেন,সিনিয়র স্টাফ নার্স লাইলী শেখ,রুমা খাতুন,সহকারি শিক্ষক নাসরিন আকতার,সহকারি শিক্ষক মজনুর রহমান প্রমুখ।  বক্তারা জাতীয় সংসদ নির্বাচনের আগেই পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন অন্যথায় তারা নির্বাচনী কার্যক্রম পালন করবেন না। পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে