চাকুরির মেয়াদ শেষে অবসর গ্রহণ না করে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার তাঁর চাকুরির মেয়াদ ৩ মাস বৃদ্ধি করায় বিক্ষুব্ধ হয়ে পড়েছেন কলেজের শিক্ষকমন্ডলী। এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা আজ মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।তারা অধ্যক্ষকে কলেজ থেকে বিদায় নেওয়ার দাবি জানিয়েছেন। জানা গেছে,কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার ৩১ জানুয়ারি তাঁর চাকুরির মেয়াদ শেষ করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি চাকুরির মেয়াদ বৃদ্ধিার জন্য আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি তাঁর চাকুরির মেয়াদ ৯০ দিন বৃদ্ধি করেছেন। কিন্তু এই সিদ্ধান্ত ও চাকুরির মেয়াদ বৃদ্ধিার বিষয়টি মানছেন না শিক্ষকরা। এ ঘটনার প্রতিবাদে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন।