প্রেসক্লাবের আয়োজনে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, কোষাধ্যক্ষ আখতার খান, সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য আব্দুল কাদের শেখ, সদস্য আল মাহমুদ প্রিন্স,আবু হারুন-অর রশিদ, চিত্তরঞ্জন সেন,আশিকুর রহমান বাবু,চন্দন ভট্টাচার্য্য।