কুড়িগ্রামের রাজারহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণ বিষয়ে আঞ্চলিক গান নিয়ে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩ফেব্রুয়ারী) সকাল ১১টায় জেলা তথ্য অফিস কুড়িগ্রাম এবং গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলাধীন চাঁন্দামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মো. শাহাজাহান আলী। তিনি নির্বাচন ভোটদান এবং আচরণবিধি সম্পর্কে আলোকপাত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট'র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক আমিনুল রশিদ, আকরাম হোসেন, মোছা. আশরাফী খানম, সালমা আক্তার, লক্ষ্ণী রানী ও জেসমিন বেগম। এছাড়া কুড়িগ্রাম সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।