দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার মাছ হাটির আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। মঙ্গলবার সন্ধায় এই ঘটনা ঘটে। নিহত যুবক রানীগঞ্জের মৃত রতন বাশফোড়ের ছেলে সাজু বাশফোড় (২১)। মৃত যুবক নেশাগ্রস্থ্য অবস্থায় আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানায়।ঘোড়াঘাট থানা পুলিশ বুধবার লাশ উদ্ধার করে দিনাজপুর জেলা মর্গে প্রেরন করেন। তবে নিহতের স্বজনেরা জানায় তাদের কোন অভিযোগ না থাকাতেও লাশ আমাদের কাছে না দিয়ে দিনাজপুরে পাঠায়।