হবিগঞ্জ-৪ (মাধবপুর-ুচুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্টায় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশ আজ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত। এই ভাঙাচোরা রাষ্ট্রকে মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র পরিচালনার রূপরেখা মাইলফলক হয়ে থাকবে। শনিবার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু হলে সাধারণ মানুষ, কৃষক ও নিম্নআয়ের পরিবার সরাসরি উপকৃত হবে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা হবে। তিনি আরও বলেন মাধবপুর ও চুনারুঘাটের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে বাস্তব ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করব ইনশালল্লাহ। বুধবার সকালে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক, বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক আহমদ। উপস্থিত নেতাকর্মীরা বলেন-সৈয়দ মোঃ ফয়সল সাহেব দীর্ঘ ৩৫ বছর ধরে তিল তিল করে মাধবপুর-ুচুনারুঘাটে বিএনপিকে শক্তিশালী করেছেন। তিনি কোনো রাষ্ট্রীয় দায়িত্বে না থেকেও শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে কোটি কোটি টাকা ব্যয় করে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন। এবার ধানের শীষ প্রতীকের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার ধরে রাখতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ।