রাজশাহীর কাজলা এলাকায় ১৭ নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেবরুয়ারী) বিকেলে ৪টায় নগরীর ১৭ নং ওয়ার্ড ফুলতলা মোড়ে মহিলা দলের সভাপতি আমেনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক লাভলী। এসময় উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী আঞ্জুমা বেগম, রুমা, রোকসানা, বৃষ্টি, জোবাইদা, ইমা, সিরিন, তানজুমা, আমেলা। আরো উপস্থিত ছিলেন, শাহমখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল উদ্দিন, বিএনপি নেতৃ সারোয়ার, মহানগর ছাত্রদলের সহ সভাপতি হাসিবুল হাসান সাইফুলসহ বিএনপি, যুবদল ও মহিলাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।