নারীদের অপমানকারীদের নির্বাচনে রায় দিবে জনগণ: রিজভী

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১৫ পিএম
নারীদের অপমানকারীদের  নির্বাচনে রায় দিবে জনগণ: রিজভী
ছবি, সংগৃহিত

যারা নারীদের অপমান করে তাদের বিরুদ্ধে জনগণ তাদের ১২ তারিখে রায় দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

গুলশানের একটি হোটেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়-কালে আজ (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘যারা নারীদের অপমান করে, নিরাপত্তা কর্মীদের সাথে অশোভন আচরণ করে তাদের বিরুদ্ধে জনগণ ১২ তারিখে রায় দেবে।’

এসময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, ‘নির্বাচন ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চললেও গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকায় সব ধরনের অনিয়ম প্রতিহত করা সম্ভব।’

এছাড়া, আসন্ন নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্যতম বড় সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা অন্যতম গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে