টাঙ্গাইলের দেলদুয়ারে ১০ বছরের শিশু সংঘবদ্ধ ধর্ষরের শিকার হয়েছে। গত রোববার উপজেলার দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামে ঘটনাটি ঘটলেও থানায় মামলা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে। জানা যায় প্রতিবেশী ২ যুবক ওই শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। পাসবিক নির্যাতনে অসুস্থ হয়ে ঘটনা পরিবারকে জানালে স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু মিমাংসা না হওয়ায় ঘটনার ২ দিন পর থানায় ২ যুবককে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ধর্ষিতা শিশুটির বাবা। অসুস্থ শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যপারে দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ঘটনার ২ দিন পর ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।