গজারিয়ায় মেঘনা নদীতে ভেসে ছিল তরুণীর মরদেহ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৩ পিএম
গজারিয়ায় মেঘনা নদীতে ভেসে ছিল তরুণীর মরদেহ

মুন্সিগঞ্জে গজারিয়া নদীতে ভেসে ছিল অজ্ঞাত তরুণীর মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রাম সংলগ্ন আব্দুল মোনায়েম অটো ব্রিকস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ এ তথ্য জানান। তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। গজারিয়া থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হবে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে