কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই আসনের ধানেরশীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি সভাপতি আলি আক্কাছের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা ১০ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিস, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন,সাধারণ সম্পাদক ডা:মাইন উদ্দিন বাহার,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসন মকুল,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক সায়েম মজুমদার শিপু,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সালেহ প্রমুখ।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর ভূঁইয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আমি আপনাদের সঙ্গে কোনো প্রতারণা করিনি। আমার প্রার্থিতা নিয়ে যা ঘটেছে, তা মহান সৃষ্টিকর্তার হুকুমেই হয়েছে। তিনি আরও বলেন, আজ লাঙ্গলকোটে আমরা তিন ভূঁইয়া এক কাতারে শামিল হয়েছি। দলের স্বার্থে, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গফুর ভূঁইয়া আরো বলেন, এই প্রেক্ষাপট না হলে মোবাশ্বের আলম ভূঁইয়া আমার পাশে থাকতেন না। এখানে কিছু স্বার্থান্বেষী ও কুচক্রী মহল আছে, যারা ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের দমাতে পারবে না। তিনি বিএনপি প্রার্থীর দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, এই সভায় বিএনপি প্রার্থী যে অঙ্গীকার করেছেন, তা যেন মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার ও তৌহিদুর রহমান মজুমদার সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া ও বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদানের চেষ্টা করলে তাহা গ্রহণ করেননি। এ ঘটনায় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে লোকজন “ভুয়া ভুয়া”স্লোগান দিয়ে মিছিল শুরু করে।