চাঁদপুর-২ আসনের মতলব দক্ষিণ উপজেলায় গণভোটে “হ্যাঁ”এর পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশগ্রহণ করেন এনসিপি মনোনীত গণভোটের অ্যাম্বাসেডর ইসরাত জাহান বিন্দু। মতলব বাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “আজ নিজ আসনে গণভোটের প্রচারণায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে যে ভালোবাসা ও গনভোটে হ্যাঁ এর পক্ষে যে ইতিবাচক সাড়া পেয়েছি তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই সমর্থনই আমাদেরকে আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে, ইনশাআল্লাহ। পরিবর্তনের পথে জনগণের সিদ্ধান্তই হবে আগামী দিনের ভিত্তি।"