শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনু্ষ্িঠত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এই মিলাদ মাহফিল অনু্ষ্িঠত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন শ্রীমঙ্গল কাচারি জামে মসজিদের খতিব মাওলানা মো. নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির আলী, সিনিয়র শিক্ষক মো. কামাল উদ্দিন, মো. মিজানুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। মিলাদ মাহফিলে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন। পরে ছাত্রী-শিক্ষকসহ অতিথিবৃন্দের মাঝে শিরনি বিতরন করা হয়।