চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে প্রায় ৩৫০জন মায়ানমার থেকে আগত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দোহাজারীস্থ ডাক বাংলা ও তৎসংলগ্ন কলোনী থেকে তাদের আটক করে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম। নিয়মিত অভিযান চলাকালীন কলোনীতে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার এসব রোহিঙ্গাদের আটক করা হয়েছে জানা গেছে। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ১৭৬ পুরুষ.৮৬জন মহিলা ও ৮০জনের মত শিশু রয়েছে। পরে আটককৃত রোহিঙ্গাদেরকে কক্সবাজারস্থ কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বলে যৌরবাহিনীর নেতৃত্বদানকারী চন্দনাইশ সেনা ক্যাম্প কর্মকর্তা লে: কর্ণেল মাহমুদুল হাসান এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা । এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা রাজিব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন উক্ত এলাকার বার্মা কলোনীতে মাদক ,ইয়ারা ,গাজাসহ বিভিন্ন অপরাধ জনিত কারণে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান।