ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর মাহমুদসহ ৫ জন পরিবার কল্যাণ সহকারি এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার অনুষ্ঠিত হয় । ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক মোহাম্মদ একেএম মুনিম আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মকবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন ও বিদায়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর মাহমুদ। পরিবার পরিকল্পনা পরিদর্শক আবদুল্লাহ আল বুখারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম, মিনহাজ উদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা সহকারী সারোয়ার আলম খান, মোহাম্মদ রফিক মিয়া, বাবুল মিয়া,হাসান ইবনে মাহমুদ, বিদায়ী পরিবার কল্যাণ সহকারী ছোট্রন রানী দাস,পরিবার কল্যাণ সহকারী তাহমিনা আক্তার,নাহিদা আক্তার ও পরিবার কল্যান পরিদর্শিকা নাদিরা বেগম প্রমূখ। অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী অতিথিদের অবসরকালীন জীবনের মঙ্গল কামনা করেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল বিদায়ী অতিথিদের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে বিদায়ী অতিথিদেরকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।