দৌলতপুরে বিএনপি কর্মীর উপর জামায়াতের হামলা, আহত ৫

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৮ পিএম
দৌলতপুরে বিএনপি কর্মীর উপর জামায়াতের হামলা, আহত ৫

কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুন্ডীর পিপল বাড়িয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বিএনপি কর্মীদের উপর জামাতের কর্মীরা মামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে বিএনপি কর্মীদের। এ ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছেন।আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া বাজারেএঘটনাঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পিপুলবাড়ীয়া গ্রামের জামায়াত কর্মী সোহান ও বিএনপি কর্মী নজরুল মালিথার মধ্যে ভোটের প্রচার কেন্দ্রীক কথাকাটাকাটি হয়। পরে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো.আরোজ উল্লাহ ও জামায়াত নেতা শফিউল ইসলামের নেতৃত্বে জামায়াতের ৯০ থেকে ১০০ জন কর্মী পিপুলবাড়ীয়াতে এসে বিএনপি কর্মী নজরুল মালিথা ও লিটন মালিথা উপর অতর্কিত হামলা চালায় এতে তারা দুই জনই আহত  হন। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এঘটনায় উপজেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমীর মো.আরোজ উল্লাহ বলেন, পিপুলবাড়ীয়া গ্রামের আমাদের একজন কর্মীকে প্রোগ্রামে যেতে বাধা দেই একই গ্রামের বিএনপি কর্মী নজরুল মালিথা পরে বিষয়টি মিটানোর জন্য ওখানে গেলে জামাতের কর্মীরা বেপরোয়া হয়ে হামলা চালায় বিএনপি কর্মীদের উপর। এতে বেশ কয়েকজন বিএনপি কর্মী আহত হয়। এবিষয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি'র প্রার্থী উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব রেজা আহামেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুরে এখন পর্যন্ত ভোটের শান্তিপূর্ণ পরিবেশে বজায় রয়েছে।  কিন্তু জামাত-শিবিরের লোকজন পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।  জামাত শিবিরের লোকজন উপজেলা ফিলিপনগরে যুবদল কর্মীর বাড়ি ভাঙচুর করে ও  ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন সহ বিএনপি কর্মীদের মারধর করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে