বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ শুক্রবার বিকেল ৩টায় পিরোজপুরে এক নির্বাচনী জনসভায় ভাসন দিবেন। পিরোজপুরে তাঁর সফর ও জনসভা উপলক্ষে জেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি নিয়েছে। স্থানীয় সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার আদলে দৃষ্টি নন্দন মঞ্চ নির্মাণসহ আনুসঙ্গিক সাজ-সজ্জা ও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ জানিয়েছেন। জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে। সভায় উল্লেখযোগ্য সংখ্যক মহিলা উপস্থিত থাকবে। সভা মঞ্চে পিরোজপুরের ৩টি আসনের জামায়াত জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বলে জেলা আমীর জানিয়েছেন। জনসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ স্থানীয় ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে তিনি জানান। এদিকে ডা. শফিকের পিরোজপুরে আগমন উপলক্ষে ও তাঁর নির্বাচনী জনসভা সফল করতে জামায়াত পিরোজপুর শহরে বুধবার থেকে মিছিল করছে। জনসভা উপলক্ষে বুধবার পিরোজপুর জেলা জামায়াত এক সংবাদ সম্মেলনও করেছে।
প্রসঙ্গত পিরোজপুর-১ ও ২ আসনে শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দু’ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে জামায়াত জোটের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী প্রতিদ্বন্দ্বীতা করছেন।