পোরশা

ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাজাসহ মোটরসাইকেল আটক

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৯ পিএম
ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাজাসহ মোটরসাইকেল আটক

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাজাসহ মোটরসাইকেল আটক করেছে ১৬ বিজিব নিতপুর বিওপির টহল সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯  হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বৌদ্ধপুর গ্রাম এলাকায় জিল্লু মাঝির বিল (ফেরাতের বান) নামক স্থান হতে আটক করা হয়। চোরাচালান প্রতিরোধ টহল অভিযান পরিচালনা করে হাবিলদার নজরুল ইসলাম এর নেতৃত্বে ৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পুরিয়া গাঁজা ও একটি হিরো মোটর সাইকেল আটক করা হয়। এনসময় তিনজন আসামী পালিয়ে যায়। তারা হলেন বৌদ্ধপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বাবু(৩০) একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুবেল(২৫) ও কাদেরের ছেলে সুমন(২২)। আটকৃত মাদক সহ মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লক্ষ ২  হাজার ৮৫০ টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে আটককৃত মালামাল পোরশা থানায় জমা দেওয়া হবে বলে জানান, ১৬ বিজিবি নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব।#

আপনার জেলার সংবাদ পড়তে