হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এম.পি এস.এম.ফয়সল বলেছেন আপনাদের মূল্যবান ভোটে আমি নিবার্চিত হলে মাধবপুর-চুনারুঘাটকে আধূনিক ও মডেল উপজেলায় রুপান্তর করা হবে। আমার কোন লোভ-লালসা নাই। আল্লাহ তালা আমাকে যা দিয়েছে তা প্রয়োজনের চেয়ে বেশী। তাই সরকারি যা বরাদ্ধ পাব তা সুষম বন্টন করা হবে। সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।কেউ বৈষ্যমের শিকার হবে না।কিশোর বয়স থেকেই মাধবপুর-চুনারুঘাট এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি। শিক্ষা বিস্তার, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছি।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চন দলীয় মনোনয়ন দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ওপর যে আস্থা রেখেছেন, তা শোধ করতে এবং দেশ ও জনগণের স্বার্থে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাতে এবঙ শুক্রবার সকালে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় নিবার্চনী সভায় প্র্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন।
হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন, আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল একজন পরীক্ষিত ও ত্যাগী বিএনপি নেতা। ফ্যাসিস্ট সরকারের সকল নির্যাতন উপেক্ষা করে তিনি সব সময় দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। দলীয় মনোনয়ন পাওয়ার মাধ্যমে তিনি যে দায়িত্ব পেয়েছেন, তা পালনে সবাইকে একযোগে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
সায়হাম গ্রুপের এমডি ও বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক আহমেদ তার বাবা বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে নিবার্চনী সভা, মত বিনিময় ও উঠান বৈঠকসহ ব্যাপক গণসংযোগ করেন। বলেন-বিগত ১৭ বছর দেশের মানুষভোট দিতে পারিনি।দিনের ভোট রাতে হয়েছে।ফলে যোগ্য ও সৎ নেতার অভাবে এলাকাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।তাই এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমার বাবাকে বিজয়ী করলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে ইনশাল্লাহ
বিএনপি নেতা ও সায়হাম নীট কম্পোজীটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি উপস্থিত জনসাধারনকে বলেন আমার বাবা ফয়সল সাহেবকে শেষবারের মতো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেন, আমরা বাবার পাশাপাশি এলাকার সমস্যা সমাধানে কাজ করে যাব।
সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ এবিএম হুমায়ুন চৌমুহনী ও বহরা এলাকায় গণসংযোগ কালে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বলেন আমার বড় ভাই সৈয়দ ফয়সল সাহেব মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন।উনার শেষ বয়সে আমরা সকলে মিলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে উনার মুখে হাসি ফুটাই।