ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-বেড়া উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিবের জয় জয়কার রব উঠেছে। চায়ের দোকান, বাস স্ট্যান্ড, হাট-বাজার এমনকি অফিস-আদালতে পর্যন্ত সেলিম রেজা হাবিবের জয়ের বিষয় নিয়ে আলোচনা চলছে। সবাই বলছে এ আসনে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন।
উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন মোল্লা বলেন সেলিম রেজা হাবিব একজন কর্মীবান্ধব নেতা এবং প্রকৃত সমাজসেবক। পাশাপাশি সততার প্রশ্নেও তিনি অন্যন্য। সেকারণে সেলিম রেজা হাবিব দলীয় মনোনয়ন পাওয়ার অনেক আগে থেকেই নির্বাচনী এলাকায় তাকে ঘিরে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছিল। বিশেষ করে তিনি ২০০১সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সততা এবং নিষ্ঠার সাথে নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট এবং ব্রিজ কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক অবদান রাখায় সর্বস্তরের মানুষ তাকে এ আসনে আবারও সংসদ সদস্য হিসেবে প্রত্যাশা করছিলেন। ফলে তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ তার পক্ষে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন। বিশেষ করে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী সকল প্রকার মতপার্থ্য এবং ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক এবং সভা-সমাবেশ করে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের মাঝেও বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবকে নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। উপজেলার জোনারামচন্ত্রপুর গ্রামের সাধারণ ভোটার আনসার আলী শেখ বলেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব এর আগে এমপি থাকাকালে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। এ দফায় এমপি হলে আরো উন্নয়ন করবেন। সেকারণে আমরা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে তাকে ভোট দিতে চাই। নির্বাচনী এলাকার অধিকাংশ ভোটাররা এমনই আশাবাদ ব্যক্ত করছেন বলেন জানান, সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। সিদ্দিকুর রহমান পিন্টু আরো বলেন এ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বাইরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুজানগর উপজেলা জামায়াতে ইলামীর আমীর মোঃ হেসাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন খান কাশেমী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মেহেদী হাসান রুবেল ও গণফোরাম মনোনীত প্রার্থী সেখ নাসির উদ্দিন প্রচারণা চালালেও নির্বাচনের দিন যতো এগিয়ে আসছে ধান শীষের পক্ষে আরো গণজোয়ার সৃষ্টি হচ্ছে। ফলে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব নিশ্চিত জয়লাভ করবেন বলে আমি মনে করি। আবশ্য এলাকার রাজনৈতিক সচেতন মহলও এ সেলিম রেজা হাবিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন বলে মনে করছেন।