জামায়াতে ইসলামী বাংলাদেশ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা ভাল অবস্থানে রয়েছে। নীলফামারী জেলার সংসদীয় আসন হল চারটি। ওই চারটি আসনের মধ্যে নীলফামারী - ২ সদর আসন ও নীলফামারী- ৩ জলঢাকা আসন জামায়াতের অত্যন্ত শক্ত ঘাঁটি। এ দুইটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী দাঁড়িপাল্লা নিয়ে বিজয় লাভ করবেন এমন কথা জানালেন ভোটাররা। তারা বলছেন,অনেক বছর ধরে তিন দলকে ভোট দিয়ে আসছি। তারা সরকার গঠন করে কি কাজ করলো তাও আমরা নিজের চোখে দেখেছি। কিন্তু এবার জামায়াতকে ভোট দিয়ে দেখি তারা কি কাজ করে। যদি তারাও আগের সরকারের মত হয় তাহলে আগামিতে অন্য কাউকে নেতা তৈরি করবো।
এদিকে নীলফামারী - ৪ ও নীলফামারী - ১ আসনেও জামায়াতের প্রার্থী বেশ ভাল অবস্থানে রয়েছে। ভোট দেয়া নিয়ে এক ভোটার বলেন,নীলফামারীর সংসদীয় চারটি আসনেই মনে হয় জামায়াত প্রার্থীর বিজয় হবে। কারণ নিরব ভোট পড়বে জামায়াতের পক্ষে।
সম্ম্রতি নারীদের প্রতি জামায়াতে ইসলামীর মনোভাব নিয়ে নানা প্রশ্ন এসেছে। কিন্তু ওই সকল প্রচারণা ভুয়া বলে দাবি করা হয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। জামায়াতের এক নেতা বলেন,বর্তমানে দেশে একটি মাত্র দল যে দল কোন পরিবারতান্ত্রিক দল নয়। তিনি বলেন, দেশের মধ্যে জামায়াতের যে সকল নির্বাচনি সভা হচ্ছে সে সব সভায় থাকছে লাখ লাখ মানুষের সমাগম। এ সব সভা সমাবেশ দেখে নিশ্চয়ই মনে করা যায় জামায়াতের জনপ্রিয়তা কত বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে কিশোরগঞ্জ,জলঢাকার সমাবেশ তা দেখিয়ে দেয় বুঝিয়ে দেয়।
জামায়াতে আস্থা রাখার প্রশ্নে সৈয়দপুরে এক গৃহবধূ বলেন,এই দলেই এবার আস্থা রাখতে চাই।
ডিমলা উপজেলার ডাঙ্গার হাট এলাকার আরেক নারী ভোটার বলেন, জামায়াত বর্তমানে ভাল কাজ করছে। তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। একজন নামাজী মানুষ কোন অন্যায় করতে পারে না। তাই দৃঢ বিশ্বাস রেখে জামায়াতে আমার ভোটটি দেব।
ডোমার উপজেলার তল্লীবাড়ি এলাকার হোটেল শ্রমিক এক নারী বলেন, জামায়াতে ইসলামী আমার চোখে একটি ভাল দল। আমি তাদের কয়েকজনের সাথে কথা বলেছি। কথা বলার সময় তাদের আচরণগুলো আমার পছন্দনীয়। তাই ভোটটি দাঁড়িপাল্লায় দেব মনস্থ করেছি।
আগত নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে কয়েক মাস পুর্ব থেকে হাজার হাজার নারী কাজ করছেন। তাদেরই একজন জানান,এখন নারীরা জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। তাই অনেক নারী বিনে পারিশ্রমিকে দাঁড়িপাল্লার ভোট করছেন।
নীলফামারী চার (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জামায়াতের এমপি প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম বলেন,নারীরা আমার মা, বোন। তারা জামায়াতে ইসলামীর প্রতি বিশ্বাস রেখে আমার হয়ে ভোট চাচ্ছেন। অনেকে আমার জন্য রোজা রেখে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে।
তিনি বলেন,ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি জামায়াতের বিজয় হবে।