আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেল ৫টায় এক বিশাল র্যালী নিয়ে পৌর এলাকার প্রধান প্রধার সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে বাদ মাগরিব ঘোড়াঘাট আজাদ মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর আসনের জামায়াত ইসলামী সংসদ পদপ্রার্থী আনোয়রুল ইসলাম। তিনি তার বক্তবে বলেন,গনভোটে “হা” এর পক্ষে রায় মানে জনগনের সাংবিধানিক শক্তিকে পরিনত করা। এই রায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালনা আর ব্যাক্তি বা গোষ্টির ইচচ্ছায় চলবে না। পতিটি সিদ্ধান্ত নিতে হবে জনগনের কল্যানকে সামনে রেখে। তিনি আরও বলেন জামায়াতের নেতৃত্বে সরকার গঠনের সুযোগ সৃষ্টি হলে ন্যায় ও ইনসাফের আইনের নতুন ধারা প্রতিষ্ঠিত হবে । পথসভায় পৌর আমির সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমীর মোফাক্কের মোল্লা,এনসিপির যুগ্ন সম্পাদক আব্দুল মান্নান সরকার,এ,বি পার্টির জালাল উদ্দিন, ঘোড়াঘাট পৌরসভার মেঢর প্রার্থী সোলায়মান আযাদ,জেলা শাখার শুরা ও কর্ম পরিষদের সদস্য আলমগীর হোসাইন,ওমর হান্নান,শ্রমিক কল্যান ফেডারেশনের সিঃ সহ সভাপতি আমিরুল ইসলাম সেলিম,মোঃ জাকারিয়া,শহিদুল রহমান,সাব্বির