নীলফামারী - ২ (সদর) আসনে জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী আল ফারক আব্দুল লতিফ। এখন ভোটের মাঠে তার জনপ্রিয়তা তুঙ্গে। বিপুল ভোটের ব্যবধানে এ আসনে দাঁড়িপাল্লার বিজয় হবে এমন কথা জানালেন সাধারণ ভোটাররা।
নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) র আহবায়ক আব্দুল মজিদ জামায়াত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তারই অংশ হিসেবে তিনি ৬ ফেব্রুয়ারি ইটাখোলা ইউনিয়নে ভোটারদের সাথে আলোচনা করেন। ওই ইউনিয়নের সিন্দৌয় মৌজা, হাতিবান্ধা মোড়সহ বেশ কয়েকটি স্থানে তিনি আলোচনা সভা করেন। দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির সদস্য মাজিদুল বসুনিয়াসহ অন্যান্য নেতারা।
আলোচনা সভায় সাধারণ ভোটাররা বলেন, আমরা ২১ বছর আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়েছি। ১১ বছর বিএনপির ধানের শীষে ভোট দিয়েছি, ৯ বছর জাতীয় পার্টির লাঙ্গলকে ভোট দিয়েছি। সে সময় তাদের শাসনামন দেখেছি। কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার। তাদেরও শাসন দেখতে চাই।