খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী'র নির্বাচনী মিছিল

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫১ পিএম
খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী'র নির্বাচনী মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রূপসার নৈহাটী, নেহালপুর ও শ্রীরামপুর বিএনপি, অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (বিকেল ৫টায়) নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামস্থ ৫নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে নৈহাটী কালিবাড়ি বাজার মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা মোল্লা রিয়াজুল ইসলাম। 

আলোকিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হল ছাত্রদল সভাপতি ও আজিজুল বারী হেলালের ভাতিজা তানভীর বারী হামিম। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইস্তি, উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক শেখ রয়েল আজম, নৈহাটি ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব  দিদারুল ইসলাম। 

আমন্ত্রিত অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্তেজ আহমেদ ইস্তি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাহামুদুল হক টিটো, মিরাজ শাহিন শুভ, তসলিম রেজা তামিম, মঞ্জুর শাহিন রুবেল, সদস্য সানি মোল্লা, ফরিদ গাজী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জুনায়েদ হোসেন মুন্না। 

সাবেক ছাত্রনেতা শাহজামান প্রিন্সের সভাপতিত্বে ও জেলা যুবদল সদস্য মুক্তাদির বিল্লাহর পরিচালনায় 

বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য নিজাম উদ্দিন টিটো, আব্দুল হালিম মোড়ল, অন্তর হোসেন মাসুম, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, যুবদল নেতা তরিকুল ইসলাম রিফান

মিজানুর রহমান, রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল হক পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, স্বেচ্ছাসেবক দল নেতা ফজলে রাব্বি রাহুল, সানি জমাদার, যুবদল নেতা মিকাইল হোসেন, এম এ ওসমান গনি, দেলোয়ার হোসেন, শাকিল চৌধুরী, ছাত্রদল নেতা ইত্তেহাদ রাব্বি, বিএনপি নেতা বসির হায়দার পল্টু, আজগর হোসেন, শরিফুল ইসলাম নাসির, নাজমুল হুদা, রাজু দাস, জাহাঙ্গীর হোসেন হিবু, মীর জাকির, মোঃ ইবাদুল ইসলাম, ফারুক হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে