রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪ প্রার্থীর নির্বাচনী প্রচারণা

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৪ পিএম
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪ প্রার্থীর নির্বাচনী প্রচারণা
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের ৪ প্রার্থী নিজ নিজ সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করেন। শুক্রবার সকাল থেকে প্রার্থীরা বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার গ্রামে গ্রামে গিয়ে নির্বাচনী প্রচারনার সাথে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। ৪ জন প্রার্থী নিজ নিজ সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা করলেও বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে লড়াই হবে। আড়ানী পৌরসভার ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের সাথে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার প্রমুখ। অপর দিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের সাথে ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মইনুল হোসেন, সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. জিন্নাত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল্লাহ আল মামুন নুহু, চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. শফিকুল ইসলাম প্রমুখ। জাতীয় পাটির প্রার্থী ইকবাল হোসেসের সাথে ছিলেন নিমপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সলুয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একরামুল হক, ভায়ালক্ষীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তালেব উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আবদুস সালাম সুরুজের সাথে ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, মুফতি উমর ফারুক, হাফেজ মাওলানা মো. সাইফুর রহমান, হাফেজ মো. উমর ফারুক, মো. আসলাম হোসেন মোল্লা প্রমুখ। উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।
আপনার জেলার সংবাদ পড়তে