জামালপুরের মেলান্দহে গণঅধিকার পরিষদের ২ নেতা জামাতে যোগদান করেছেন। যোগদানকারীরা হলেন- জেলা গণঅধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক সুলতান বায়জিদ এবং মেলান্দহ গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ পলাশ। ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০টার দিকে জামাতের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নেতাদ্বয় যোগদানের ঘোষণা দেন। জামাতে যোগদানের কারণ হিসেবে তারা বলেন-নীতি-আদর্শ এবং সততার নজির জামাতেই আছে। এই আদর্শ আমাদের অনুপ্রাণিত করেছে।
জামাতের প্রাথমিক সদস্য পদ পূরণের পর জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী মাও. মুজিবুর রহমান আজাদী, উপজেলা জামাত আমীর ইদ্রিস আলী মিলিটারি তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।
মেলান্দহ উপজেলা জামাতের নায়েবে আমীর মাও. শফিকুল ইসলাম, সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফারাজী, মেলান্দহ পৌর জামাত আমীর শরাফত আলী ফারাজী, জামাত নেতা আবুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।