আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর ৬নং ওয়ার্ডের বাগানপাড়া হরিজন পল্লীতে উঠান বৈঠক করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উঠান বৈঠকে নারীদের জন্য বিএনপি’র পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম জনি। আগামী নির্বাচনে বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান নারীদের সাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড পলিসি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। শরিফুল ইসলাম জনি বলেন নারীদের সাবলম্বী করার মাধ্যমে তারেক রহমান বাংলাদেশকে সাবলম্বী করার উদ্যেগ গ্রহণ করেছেন। আপনারা সবাই দেশগঠনে তারেক রহমান এর আহ্বানে সাড়া দিয়ে আগামী ১২তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ দিবেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক, ফজলে রাব্বী,,তানভির আহম্মেদ ফিরোজ,মারুফ হোসেন,লিটন আলী, মোঃখালিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুজ্জামান শান্ত, খোকন খান, ৬নং ওয়ার্ড যুবদল নেতা ফরিদ হোসেন, নাহিদ হাসান সহ যুবদলের নেতৃবৃন্দ।