তরুণ দলের উদ্যোগে অশ্বদিয়া ইউনিয়নে ধানের শীষের পথসভা

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৪ পিএম | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৪ পিএম
তরুণ দলের উদ্যোগে অশ্বদিয়া ইউনিয়নে ধানের শীষের পথসভা

 অশ্বদিয়া ইউনিয়নে তরুণ দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে উঠোন বৈঠক, আলোচনা সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় অশ্বদিয়া দিনমণি বাজার নির্বাচনী কার্যালয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা বাবুল। সদর উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াসিন সুমনের উদ্যোগে নির্বাচনী কার্যালয় থেকে পথসভা শুরু হয়ে দিনমণি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাওয়ার মোড় নির্বাচনী অফিসে গিয়ে শেষ হয়।

পথসভায় বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামকে বিজয়ী করতে তরুণ দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ফখরুল ইসলামের বিজয় সুনিশ্চিত হবে। বক্তারা আরও উল্লেখ করেন, এই আসনটি সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের রাজনৈতিক ঘাঁটি হওয়ায় ধানের শীষের প্রতি ভোটারদের আস্থা রয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন রিয়েল, ইউনিয়ন তরুণ দলের আহ্বায়ক সূর্য হাসানসহ যুবদল, ছাত্রদল ও তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তরুণ দলের এ কর্মসূচিকে ঘিরে অশ্বদিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে