ফুলবাড়ীয়ায়

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর জামায়াত প্রার্থীর নেতাকর্মীদের হামলা

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম
স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর জামায়াত প্রার্থীর নেতাকর্মীদের হামলা

ময়মনসিংহের ফুলবাড়িয়া-৬ আসনে নির্বাচনী উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রচারণাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের কর্মী আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বালিয়ান ইউনিয়নের  মোহাম্মদ নগর  বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের নির্বাচনী প্রচারণার সময় জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের মামাতো ভাই আলামিনের নেতৃত্বে ৩ জন যুবক আশিকুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আশিকুর রহমান গুরুতর আহত হন।

অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থকদের দাবি, এলাকায় তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে জামায়াত প্রার্থীর লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।

হামলার বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি স্থানীয় প্রশাসন ও নির্বাচনী অনুসন্ধান কমিটিকে অবহিত করার প্রক্রিয়া চলছে। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অন্যদিকে, অভিযুক্ত আলামিন বা জামায়াত প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে আসেন, ক্যাপ্টেন মাহমুদ  বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে পরিস্থিতি শান্ত রয়েছে।

থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনাস্থলে চলে এসেছি প্রস্তুতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে