নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে উপজেলায় সেলের সভা

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৮ পিএম
নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে উপজেলায় সেলের সভা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এর সভা অনুষ্ঠিত হয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গতকাল সকাল ১১ টার দিকে  এ সভায় সহকারী রিটানিং অফিসার ও ইউএনও মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এর সদস্য সচিব ও সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আর্মি ক্যাম্পের দায়িত্বর মেজর  এ এস এম  রাফিউল চৌধুরী,  সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম,  র‌্যাব -৪, সিপিসি -৩ এর ডেপুটি অ্যাসিষ্টান্ট ডিরেক্টও ফকির তালিম হোসেন, বিজিবির সাটুরিয়া অঞ্চলের দায়িত্বরত কর্মকর্তা নায়েব সুবেদার মো. মনিরুল ইসলাম, সাটুরিয়া উপজেরা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাসেল আহমেদ, সাটুরিয়ার ফায়ার স্টেশন অফিসার মজিবর রহমান।

সাটুরিয়া উপজেরা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. ইকবাল হোসেন বলেন, সভায় মানিকগঞ্জ- ৩ আসনের সাটুরিয়া উপজেলার অংশে শান্তিপুর্ণভাবে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের আগে এবং পরে এ নির্বাচনী উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল মাঠে সজাগ থাকবে। সুষ্ঠ ভাবে নির্বাচন শেষ করে পরবর্তীতেও শান্তি এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে তারা সাটুরিয়া বাসীর নিকট সাহায্য কামনা করছি। কোন অঘটন ঠেকাতে এ সেল সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পিছ পা  হবেনা বলেও এ কর্মকর্তা  হুশিয়ারি উচ্চারণ  করেন।

আপনার জেলার সংবাদ পড়তে