লালপুরে ধানের শীষের মিছিলে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৩ পিএম
লালপুরে ধানের শীষের মিছিলে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থনে লালপুরে ধানের শীষের মিছিলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় লালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে লালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিছিলটি লালপুর ছয়রাস্তার মোড় থেকে শুরু হয়ে লালপুর ত্রিমোহিনী চত্বর, হাসপাতাল মোড়, থানা মোড় হয়ে হল মোড় ও দক্ষিণ লালপুর বউ বাজার এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু। তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল বারী  সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

আপনার জেলার সংবাদ পড়তে