সমুদ্রের নীল জলরাশিতে রামুর মন্ডলপাড়া সমিতির মিলনমেলা

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৪৩ পিএম
সমুদ্রের নীল জলরাশিতে রামুর মন্ডলপাড়া সমিতির মিলনমেলা

রামুর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মন্ডলপাড়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ও আনন্দঘন বার্ষিক পিকনিক ও সমুদ্র ভ্রমণ। শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ এই ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়। সকালে ঠিক নয়টায় রামু কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে কক্সবাজারের ননিয়ারছড়া বিআইডব্লিউটি ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মন্ডলপাড়া সমিতির নেতৃবৃন্দ। সেখান থেকে এমবি “স্বপ্নতরী”ট্যুরিস্ট হাউসবোটে করে মহেশখালী সোনাদিয়ার উদ্দেশ্যে সমুদ্র যাত্রা শুরু হয়। সমুদ্র ভ্রমণকালে নেতৃবৃন্দ উপভোগ করেন প্যারাবনের প্রাকৃতিক সৌন্দর্য, সাগরের নীল জলরাশি, খুরুশকুল বায়ু বিদ্যুৎ প্রকল্প, নাজিরার টেক শুঁটকি পল্লীসহ মহেশখালী ও সোনাদিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান। গভীর সমুদ্র থেকে হাউসবোটে বসেই লাবণী, সুগন্ধা ও কলাতলী সী-বিচের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন তারা। ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিতে দুপুরে এমবি “স্বপ্নতরী”ট্যুরিস্ট হাউসবোটে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। এ সময় উপস্থিত ছিলেন মন্ডলপাড়া সমিতির সভাপতি মামুনুল হক মামুন, সাধারণ সম্পাদক আজিজুল হক আজু, উপদেষ্টা নুর আহমদ মেম্বার, আমজাদ আলী খান, নুর আহমদ, আব্দুস সালাম ভুট্টো, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন সোহেল ও শফিকুল হক শফি, সম্পাদক মো. ইউনুছ, সম্মানিত সদস্য ও রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেন টাপুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমুদ্র ভ্রমণে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দের জন্য টি-শার্ট স্পন্সর করেন রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং মন্ডলপাড়া সমিতির বিনিয়োগ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ি খোরশেদ আলম। বিকেল পাঁচটার দিকে আনন্দঘন এই সমুদ্র ভ্রমণ শেষে বিআইডব্লিউটি ঘাট ত্যাগ করে রামুর উদ্দেশ্যে রওনা হন মন্ডলপাড়া সমিতির নেতৃবৃন্দ। এই আয়োজন শুধু একটি ভ্রমণই নয়, বরং সামাজিক সম্প্রীতি, ঐক্য ও বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে