কলাপাড়ায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫৪ পিএম
কলাপাড়ায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচীতে পুলিশের হামলা, গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেফতারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার রাত সোয়া আটটায় কলাপাড়া ছাত্র জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল টি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আল ইমরান, আতিকুর রহমান দিপু, নজরুল ইসলাম প্রমুখ। সভায় জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবির পাশাপাশি আজকের অবস্থান কর্মসূচীতে হামলায় জড়িতদের শাস্তি দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে