মাাধবপুরে ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৩ পিএম
মাাধবপুরে ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি চৌকস আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির টহল দল সংকেত দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক যানবাহনটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতর অত্যন্ত কৌশলে লুকানো ভারতীয় কসমেটিকস ও বিপুল পরিমাণ ঔষধ (মেলানোসাইল) উদ্ধার করা হয়।= বিজিবি জানায়, পাচারের উদ্দেশ্যে আনা এসব অবৈধ পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে