হাদি হত্যার বিচারের দাবিতে করা ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের গুলি ও হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে ভিক্ষুক মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘পুলিশ না বিচার, বিচার বিচার’, এক হাদি কবরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘এই মুহূর্তে দরকার, পুলিশ লীগের সংস্কার’ সহ নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। তারা বলেন, ‘লাল জুলাইয়ের অন্যতম প্রতীক ইনকিলাব মঞ্চ। হাদী হত্যার বিচার ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব যাবেরের সহ আরো কয়েকজনের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে জনতাও উত্তাল। ইনকিলাব মঞ্চ এর জাবেদ ভাই এবং জুমা, শান্তা আফু দের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরের সাধারণ শিক্ষার্থীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হামলা মানে এ সরকার আমাদের নয়। ফলে পুলিশের এই পেটুয়া বাহিনীকে অবশ্যই সংস্কার করতে হবে।’